জেলা কারাগার
নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইচ বেগম (৪৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।